রায়পুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আগের সংবাদ

৪১ সদস্যের শুরা কমিটি গঠন

নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬ , ৯:১৮ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত জেলা আমীর মোঃ ইব্রাহিম ভূইয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস সেক্রেটারি মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা আমীর মাওলানা মোসলেহুদ্দীন।

নরসিংদী জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা ওয়ালী উল্লাহর পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে নবনির্বাচিত জেলা আমীর মোঃ ইব্রাহিম ভূইয়া উপস্থিত রুকনদের শুভেচ্ছা জানান। এসময় তিনি সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন।

সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জন্য জেলা মজলিসে শূরা প্রতিনিধি ও থানা আমীর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জেলা শাখার প্রায় এক হাজার পুরুষ ও মহিলা রুকন (সদস্য) নির্ধারিত ব্যালট পেপারের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। রুকনদের ভোটে পুরুষ ও মহিলাদের মধ্য থেকে মোট ৪১ সদস্যবিশিষ্ট জেলা মজলিসে শূরা নির্বাচিত হন।

কেন্দ্রীয় সংগঠন কর্তৃক নিযুক্ত প্রিজাইডিং অফিসার মাওলানা আ ফ ম আব্দুস ছাত্তার জেলা মজলিসে শূরার নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান।

এ সময় জেলা জামায়াতের নির্বাচন কমিশনও গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন পরিচালক হিসেবে অধ্যক্ষ আব্দুল লতিফ খান এবং সহকারী নির্বাচন পরিচালক হিসেবে হাফেজ আনোয়ারুল ইসলাম ও ওয়ালী উল্লাহ সরকার দায়িত্ব পান। পরে তাঁদের শপথ অনুষ্ঠিত হয়।