নরসিংদীতে জামায়াতে ইসলামীর প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আগের সংবাদ

নরসিংদী জেলা যুবদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

পরের সংবাদ

নরসিংদীতে ‘বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: জুন ২৭, ২০২৬ , ১১:২৮ পূর্বাহ্ণ

নরসিংদীর স্থানীয় ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশ এবং উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি করতে আয়োজিত ‘বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) নরসিংদী বিসিক অফিস চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এবং নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, পণ্যের মানোন্নয়ন এবং বাজার সম্প্রসারণে বিসিকের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী সফল উদ্যোক্তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।