নরসিংদীর রায়পুরায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।
র্যালিতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সচেতনতার বার্তা তুলে ধরা হয়।
সচেতনামূলক র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আল মামুন, আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম, সেরাজনগর সরকারি মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, রায়পুরা উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, রায়পুরা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ও রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোস্তফা খান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।