বিএনপি নেতা মহসীন হোসেন বিদ্যুৎ এর গণসংযোগ

আগের সংবাদ

মানুষের অধিকার নিশ্চিত করাই প্রকৃত গণতন্ত্র- ড. মঈন খান

পরের সংবাদ

শিবপুরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫ , ১১:৪৮ অপরাহ্ণ

নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে আপন চাচা ও চাচাতো ভাইয়েরা। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন– অলিউল ইসলাম সোহাগ (৪০) ও সাজ্জাদুল ইসলাম রানা (৩৫)। তারা একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টুর ছেলে। এসময় তাদের মা শামীমা বেগমও গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সোহাগ এর বাড়ীর উপর দিয়ে চাচাতো ভাই দিদার এবং বিদ্যুৎ এর বাড়ীর ব্যবহৃত টিউবওয়েল এর পানি নামাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়৷ এক পর্যায়ে চাচা মামুন এবং তার দুই ছেলে দিদার ও বিদ্যুৎ ছুরি, বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই রানা নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় সোহাগকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মা শামীমা বেগম বলেন, দিদারদের টিউবওয়েলের পানি আমাদের বাড়ীর উপরে আসে, এতে আমাদের চলাচল করতে সমস্যা হয়। এ নিয়ে আমার ছোট ছেলে রানা তার চাচা মামুনকে জানায়৷ এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হলে মামুনের দুই ছেলে দিদার ও বিদ্যুৎ রানার পেটে ছুরিকাঘাত করে। এসময় রানার চিৎকারে সোহাগ দৌড়ে আসলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমার ছেলেদের হত্যাকারীদের বিচার চাই।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পারিবারিক বিরোধের জের ধরেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়: