নরসিংদীর রায়পুরায় কাজী শফিক উল্লাহ নীরু-কে সভাপতি ও কাজী মো. হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে রায়পুরা উপজেলা কাজী সমিতির (নিকাহ রেজিস্ট্রার) ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) জেলা রেজিস্ট্রার আরিফুর রহমানের উপস্থিতিতে নরসিংদী জেলা কাজী সমিতির সভাপতি কাজী শেখ আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামিদ নতুন এই কমিটি অনুমোদন দেন।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি কাজী শহিদুল্লাহ, সহসভাপতি আবু তাহের ও মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, অর্থ বিষয়ক সম্পাদক জায়দুল হক, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসাইন, প্রচার সম্পাদক হাফেজ নাজমুল হক, সহ-প্রচার সম্পাদক শাহাদাত জামান, দপ্তর সম্পাদক নুরুল আমিন, সমাজকল্যাণ সম্পাদক খোরশেদ, আইন বিষয়ক সম্পাদক অলিউর রহমান এবং কার্যকরী সদস্য মো. ওবায়দুল্লাহ।

নবনির্বাচিত সভাপতি কাজী শফিক উল্লাহ নীরু বলেন, ‘নতুন কমিটি উপহার দেওয়ার জন্য জেলা কমিটির সভাপতি, সম্পাদকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। এ কমিটি রায়পুরা উপজেলার কর্মরত সকল কাজীদের অধিকার ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’