রায়পুরায় আওয়ামীলীগ নেতা ও টেঁটা যুদ্ধের সর্দার বাবুল মিয়া গ্রেফতার

আগের সংবাদ

মনোহরদীতে উম্মুল কুরা মহিলা মাদরাসায় ছাত্রী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পরের সংবাদ

ইউপি সচিবকে হেনস্তা করে অফিসিয়াল খাতাপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫ , ১১:৪২ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়ন পরিষদের সচিব নূরুল আফছারকে হেনস্তা করে অফিসিয়াল খাতাপত্র ছিনিয়ে নেওয়া অভিযোগ উঠেছে ওই ইউপির কয়েকজন মেম্বারের বিরুদ্ধে।

রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে নয়টায় ইউনিয়ন কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। এবিষয়ে স্থানীয় সরকার উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ইউপি সচিব।

ডৌকারচর ইউনিয়ন পরিষদের সচিব নূরুল আফছার জানান, প্রতিদিনের মতো তিনি সকাল সাড়ে নয়টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসেন। গ্রামপুলিশ সদস্যরা কার্যালয়ে উপস্থিত না থাকায় তিনি বারান্দায় অবস্থান করছিলেন। এসময় ওয়ার্ড মেম্বার সোহরাপ হোসেন, বাবুল মিয়া ও ইউছুফ সরকার উপস্থিত হয়ে সচিবকে হেনস্তা করে। এক পর্যায়ে তার হাতে থাকা অফিসিয়াল খাতাপত্র তারা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

ডৌকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ ফরাজি বলেন, তারা মুলত আমার উপর হামলা চালানোর উদ্দেশ্যেই পরিষদে গিয়েছিল। আমাকে না পেয়ে তারা সচিবকে হেনস্তা করেছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য সোহরাপ হোসেন বলেন, ‘চেয়ারম্যানের সঙ্গে মিলে সচিব আমাদের কয়েকজন মেম্বারকে না জানিয়ে গোপনে মিটিং করতে চেয়েছিল, তাই আমরা গিয়ে কথা বলে রেজুলেশন খাতা নিয়ে এসেছি, অন্য কিছু ঘটেনি।’

রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা বলেন, ঘটনার বিষয়টি শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।