রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী সোহেল অস্ত্রসহ গ্রেফতার 

আগের সংবাদ

ইউপি সচিবকে হেনস্তা করে অফিসিয়াল খাতাপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পরের সংবাদ

রায়পুরায় আওয়ামীলীগ নেতা ও টেঁটা যুদ্ধের সর্দার বাবুল মিয়া গ্রেফতার

রায়পুরা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫ , ১২:২৫ পূর্বাহ্ণ

নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুখ্যাত টেঁটা যুদ্ধের সর্দার বাবুল মিয়াকে গ্রেফতার করেছে র‍্যার।

গত শুক্রবার (১১ জুলাই) র‍্যাব-৯ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত বাবুল মিয়া ১টি হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আদিল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামীলীগ নেতা বাবুল মিয়া একটি হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।