শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন খান হত্যার আসামি দুবাই থেকে গ্রেপ্তার

আগের সংবাদ

রায়পুরায় আওয়ামীলীগ নেতা ও টেঁটা যুদ্ধের সর্দার বাবুল মিয়া গ্রেফতার

পরের সংবাদ

যৌথবাহিনীর বিশেষ অভিযানে

রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী সোহেল অস্ত্রসহ গ্রেফতার 

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫ , ১২:১৯ পূর্বাহ্ণ

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল সায়দাবাদ থেকে আলোচিত শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়া (৩৭) কে বিপুলসংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

সোমবার (২১ জুলাই) সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি এসবিবিএল একনালা বন্ধুক, ৪টি একনালা দেশীয় তৈরী বন্ধুক, ২টি সিলভার কালারের ম্যাগজিন, ৩০ রাউন্ড পিস্তলের গুলি, ৪ রাউন্ড রাইফেলের গুলি, ১২টি শর্টগানের শীসা কাতুর্জ, তিনটি মোবাইল সেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এর আগে, সোমবার ভোররাত হতে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আলোচিত হানিফ মাস্টার গ্রুপ এবং এরশাদ গ্রুপ এর মধ্যে গুলাগুলির ঘটনায় মোমেনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হন। এসময় আরো তিনজন গুলিবিদ্ধ হয়েছে।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ এবং র‍্যাব এর সমন্বয়ে যৌথবাহিনী এই এলাকার সন্ত্রাসীদের গ্রেফতারে সাড়াঁশী অভিযান পরিচালনা করে।  অভিযানকালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় শ্রীনগর বাজারঘাট থেকে ওই এলাকার নুরুল ইসলাম এর ছেলে শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলা সহ মোট ১১টি মামলা রয়েছে।

সোহেল শ্রীনগর ইউনিয়নে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে সে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। পুলিশ তার বিরুদ্ধে একাধিকবার অভিযান চালালেও এতদিন তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

অভিযানে নেতৃত্ব দেন, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেল, অভিযানে সেনাবাহিনীর নেতৃত্ব দেন ৫৬ ইবি, নরসিংদী আর্মি ক্যাম্পের মেজর ইব্রাহীম আব্দুল্লাহ আসাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, এবং র‍্যাব এর নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, ‘শ্রীনগর এলাকার শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়ার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা, দুটি অস্ত্র মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে। যৌথ বাহিনীর সফল অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের নজরধারী অব্যাহত আছে। উক্ত ঘটনা সংক্রান্ত আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।