রায়পুরায় সড়কের মাটি খননে দেওয়াল ধসে ঠিকাদার নিহত, আহত মা-ছেলে

আগের সংবাদ

১৫দিন জামাতে ফজরের নামাজ পড়ে পুরস্কার পেলো শিবপুরের ব্রাইট স্কুলের ছাত্ররা

পরের সংবাদ

রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ উদ্দিন বকুল

আব্দুর রহমান

রায়পুরা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬ , ১০:৩৯ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার এবং পুলিশের দ্রুত যাতায়াতের সুবিধার্থে থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল।

রোববার (১৬ আগস্ট) সকালে রায়পুরা থানা প্রাঙ্গণে ফিতা কেটে যানবাহন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল। এসময় নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক উপস্থিত ছিলেন।

এমপি আশরাফ উদ্দিন বলেন, ‘রায়পুরার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। কোনো ঘটনা ঘটলে পুলিশ যেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য প্রয়োজনীয় যানবাহন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।’

তিনি আরও বলেন, ‘শুধু দায়িত্ব দিলেই হবে না, দায়িত্ব পালনের জন্য পুলিশকে প্রয়োজনীয় সক্ষমতাও দিতে হবে। নতুন দুটি ভ্যান রায়পুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমি আশা করি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক নাজমুল হক ভূইয়া মোহন, রায়পুরা পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ থানার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।