রায়পুরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

আগের সংবাদ

মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাইমিনুল ইসলাম শুভ

মনোহরদী সংবাদদাতা প্রকাশিত: জুন ৬, ২০২৬ , ১১:৩৭ অপরাহ্ণ

“সবার আগে দেশ, সকলের চেষ্টায় ডেঙ্গু করব শেষ” এই স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে মনোহরদী পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর যৌথ উদ্যোগে আয়োজিত র‍্যালি মনোহরদী পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে লিফলেটের মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রাশেদুল হাসান মাহমুদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা। এসময় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তার বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ। সকলকে নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিষয়: