জোটে খেইহারা পলাশের নির্বাচনী উত্তাপ, একলা তুষারে বিএনপির পথ সহজ হবে কী

আগের সংবাদ

আমিরগঞ্জ ইউনিয়ন ওলামা দলের কমিটি গঠন

পরের সংবাদ

ফুলেল শ্রদ্ধায় আহমদুল কবির মনু মিয়ার ১০৪তম জন্মবার্ষিকী পালিত

মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া

স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬ , ৮:১১ পূর্বাহ্ণ

দেশবরেণ্য রাজনীতিবিদ, দৈনিক সংবাদের সম্পাদক, ডাকসুর প্রথম ভিপি ও সাবেক সংসদ সদস্য মরহুম আহমদুল কবির (মনু মিয়া) এর ১০৪তম জন্মবার্ষিকী ঘোড়াশালের মিয়া বাড়িতে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে মিয়া বাড়ি মসজিদে পবিত্র কোরআন খতমের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির সহ সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দুপুরে জন্মবার্ষিকীর কেক কেটে তা এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়। পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান এবং এতিমদের জন্য উন্নত খাবারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মরহুমের কন্যা, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নিহাদ কবির। বাদ আসর বিভিন্ন মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।