অত্যাবশ্যকীয় সংস্কার শেষে দ্রুত গণতন্ত্র ফিরিয়ে দেয়া উচিত- ড. আব্দুল মঈন খান

আগের সংবাদ

রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী সোহেল অস্ত্রসহ গ্রেফতার 

পরের সংবাদ

শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন খান হত্যার আসামি দুবাই থেকে গ্রেপ্তার

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫ , ১২:১২ পূর্বাহ্ণ

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি মহসিন মিয়াকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) নরসিংদীর পুলিশ সুপার এস এম মোস্তাইন হোসেন এই তথ্য জানান।

গত ২০ জুলাই গ্রেপ্তারের পর ২১ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন মহসিন মিয়া। তার বাড়ি শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর এলাকায়।

পিবিআই পুলিশ সুপার বলেন, ‘২০২৩ সালের ২৩ জুন থেকে শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পিবিআই। এরই মধ্যে পালিয়ে দুবাই চলে যায় অন্যতম আসামি মহসিন মিয়া। পরে ইন্টারপোলের রেড অ্যালার্টের ভিত্তিতে দুবাই পুলিশ মহসিন মিয়াকে গ্রেপ্তার করে। দুবাই পুলিশের বার্তা পেয়ে বাংলাদেশ পুলিশের একটি দল গত রোববার তাকে দেশে নিয়ে আসে। পরদিন ২১ জুলাই নরসিংদীর আদালতে মহসিন মিয়া হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেয়।’

২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি নরসিংদীর শিবপুরের উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে পালিয়ে যায় আসামি মহসিন মিয়া এবং আরও দুজন। গুরুতর আহত অবস্থায় হারুনুর রশিদকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকার ৯৪ দিন পর ৩১ মে মারা যান বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

এই ঘটনায় হারুনুর রশিদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। এ নিয়ে মোট ১৭ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।