তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ

আগের সংবাদ

রায়পুরায় দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬ , ১১:৫৯ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) উপজেলা পরিষদ মাঠে নান্দনিক আয়োজনে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের প্রদর্শনী স্টল।

মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক নানা প্রকল্প উপস্থাপন করেন। যা উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এছাড়া কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিয়ে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান ও মেধার পরিচয় দিয়েছে।

পরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) নান্দনিক এই আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হয়। রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা–এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সামালগীর আলম, সেরাজনগর সরকারি মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।