নরসিংদীতে ৮০০ বছর ধরে শক্তি জমছে, ৮ মাত্রার ভয়ংকর ভূমিকম্পের আশঙ্কা

আগের সংবাদ

আলোকবালীতে দোকানে অগ্নিসংযোগের ঘটনায় থানায় জিডি 

পরের সংবাদ

পলাশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদ্বোধন

মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া

স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫ , ৯:৫৫ অপরাহ্ণ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলায় সপ্তাহব্যাপী ‘প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম

‎‎উদ্বোধনী বক্তব্যে ইউএনও বলেন, ‎‘খামারিদের উন্নয়ন এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের বিকল্প নেই। এ ধরনের প্রদর্শনী স্থানীয় খামারি, উদ্যোক্তা ও যুব সমাজের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।’

‎‎এ সময় তিনি প্রান্তিক খামারিদের আত্মনির্ভরশীল করতে সরকারের গ্রহণ করা বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আরও বলেন ‎‘উন্নত জাতের পশুপালন, টিকা ও সেবার প্রসার এবং বাজারজাতকরণে নতুন প্রযুক্তির ব্যবহার খামারখাতে বিপ্লব ঘটাবে।’

‎‎প্রদর্শনীতে স্থানীয় খামারি, কৃষক, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি অংশ নেয়।

বিষয়: