কামাল্লা দরবার শরিফের ইসালে সাওয়াব ও সূফী সম্মেলন অনুষ্ঠিত 

আগের সংবাদ

দক্ষিণ মির্জানগর জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

পরের সংবাদ

রায়পুরায় মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬ , ৮:৫৮ পূর্বাহ্ণ

নরসিংদীর রায়পুরায় আলোচিত মাদকসেবী মুক্তারকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার তাত্তাকান্দা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। অভিযানে রায়পুরা থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে, যা অব্যহত থাকবে।

নরসিংদী মিরর/এফএ