বাংলাদেশ গণ অধিকার পরিষদ নরসিংদী জেলা শাখা কতৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে পুষ্প স্তবক অপর্ণ করা হয়।
নরসিংদী জেলা কার্যালয় চিনিশপুর নন্দীপাড়া হতে বের হয়ে নরসিংদী জর্জ কোর্ড প্রাঙ্গনে শহীদের স্মরনে নিমির্ত বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নরসিংদী জেলা নেত্রী বৃন্দ।
সদ্য সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুর ও ড. রেজা কিবরিয়ার নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ নামে আত্মপ্রকাশের পর থেকেই নরসিংদী জেলায় এই সংগঠনের বিস্তার লাভ করে।

পুষ্প স্তবক অপর্ণ শেষে নরসিংদী সদর ভেলানগরে জনসম্মুখে তারা আলোচনা করেন।
আলোচনায় নরসিংদী জেলার এডভোকেট শিরিন আক্তার শেলী, সাদ্দাম হোসেন, রাসেল সরকার, জনি ভূইয়া সহ উপস্থিত অনেকেই বক্তব্য রাখেন।
উল্লেখ যে আজকের আয়োজন নরসিংদী জেলা ছাত্র, যুব, শ্রমিক তথা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।