সুন্দরবন দিবস ১৪ই ফেব্রুয়ারি বাংলাদেশে পালিত একটি দিবস। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুন্দরবন দিবস পালন করা হয়।
২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।
সেই থেকে প্রতিবছর ১৪ই ফেব্রয়ারী পালিত হয় সুন্দরবন দিবস হিসেবে।
আজকের এই দিনে আমরা পরিবেশ সংরক্ষণের নতুন করে শপথ নিতে পারি!গাছপালায় ভরে উঠুক আমাদের পরিবেশ টা!চারপাশে অরণ্যে আচ্ছাদিত হোক।
আজ সুন্দরবন দিবসে দেশের সকল জনগণ কে জানাই, সুন্দরবন দিবসের শুভেচ্ছা। এই দিবসে আমরা বজ্যকন্ঠে আওয়াজ দিতে চায়,
বলতে চাই ” দাও ফিরে সেই অরণ্য লও এই নগর!