নরসিংদীর শিবপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ব্রাইট স্কুলের প্রায় অর্ধশত ছাত্র ১৫ দিন জামাতে ফজরের নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে বিদ্যালয় মিলনায়তনে বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মুসলিম শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই নিয়মিত নামাজ আদায়ে অভ্যস্ত করে তুলতে ব্রাইট স্কুল আয়োজন করে ‘১৫ দিন ফজরের নামাজ জামাতে আদায়’ নামে এই ব্যতিক্রমী প্রতিযোগিতা।প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে পবিত্র জায়নামাজ প্রদান করা হয়।
ব্রাইট স্কুলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার—এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুলালপুর সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মনজুর হোসেন ফকির। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্রাইট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান।