এসএসসি ফলাফলে বাজিমাত: পলাশে আবারও শীর্ষে জনতা আদর্শ বিদ্যাপীঠ

আগের সংবাদ

রায়পুরায় সড়কের মাটি খননে দেওয়াল ধসে ঠিকাদার নিহত, আহত মা-ছেলে

পরের সংবাদ

রায়পুরায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ড শুমারির স্বেচ্ছাসেবক নিয়োগ সম্পন্ন

আব্দুর রহমান

রায়পুরা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬ , ১:০৪ পূর্বাহ্ণ

নরসিংদীর রায়পুরায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ড শুমারি বাস্তবায়ন করার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ওয়েবসাইটে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে স্বেচ্ছাসেবক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

এর আগে, গত ২৯ জুলাই দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা–এর সভাপতিত্বে ও বিভিন্ন দপ্তরের প্রধানগণের সমন্বয়ে গঠিত নিয়োগ বোর্ড আবেদনকারী প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতা যাচাই করতে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেন।

পরে, সপ্তাহব্যাপী যাচাই-বাছাই ও পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচিত প্রার্থী, রিজার্ভ ও অপেক্ষমানদের নাম উল্লেখ্য করে ফলাফল ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্যামিলি কার্ড বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত একটি ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এর মাধ্যমে দেশের দরিদ্র ও নিম্ন-আয়ের পরিবারগুলোকে একটি একক ডাটাবেজের আওতায় এনে সরাসরি নগদ আর্থিক সহায়তা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। উপকারভোগীদের সঠিক তথ্য সংগ্রহ ও নির্ভুল তালিকা প্রণয়ন করার লক্ষ্যেই স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

ফলাফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অনেক প্রার্থী এ কার্যক্রমে কাজ করার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।