রায়পুরায় ‘ধরিত্রী রক্ষায় আমরা’ ও নরসিংদী ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের বৃক্ষরোপণ

আগের সংবাদ

রায়পুরার রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলায় আহত সেই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

পরের সংবাদ

রেলওয়ে স্টেশনের সেই অসহায় বৃদ্ধার পাশে রায়পুরার ইউএনও

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬ , ৯:৩৪ অপরাহ্ণ

রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে অসহায় পরিচ্ছন্নতা কর্মীর ওপর নৃশংস নির্যাতন ও লুটের ঘটনায় সেই ভুক্তভোগী বৃদ্ধার পাশে দাঁড়ালেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদ রানা।

সোমবার (৬ জুলাই) দুপুরে সেই বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ করে তার খোঁজ খবর নেন তিনি। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, তেল, লবণ ও মসলাসহ খাদ্য সামগ্রী বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও সেই বৃদ্ধার বসবাসের জন্য একটি কক্ষের ব্যবস্থা গ্রহণ করা হয়।

অপরদিকে তার উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করার জন্য পুলিষকে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সরকার, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক নাজমুল হক ভূইয়া মোহন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক সহ আরো অনেকে।