নরসিংদীর পলাশ উপজেলার আদর্শ শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সহকারী শিক্ষক নাদিরা বেগমের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা।
আদর্শ শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রাহিমা আক্তারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুলতান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুলেখা শারমিন।
২০২৫ সালে এই প্রতিষ্ঠান থেকে ৫ জন ট্যালেন্টপুল এবং ৪ জন সাধারণ গ্রেডসহ মোট ৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।